মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৮:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তিন উপজেলায় নির্বাচন স্থগিত 

তিন উপজেলায় নির্বাচন স্থগিত 


বান্দরবানের তিন উপজেলার ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। উপজেলাগুলো হলো- রুমা, থানচি ও রোয়াংছড়ি। যৌথ অভিযানের কারণে এই তিন উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। উপজেলা নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষে মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে আন্তঃমন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য দেন ইসি সচিব।

 

৮ মে প্রথম ধাপে রুমা, থানচি ও রোয়াংছড়িসহ বান্দরবানের সাতটি উপজেলায় ভোট হওয়ার কথা ছিল।

 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বৈঠকে বসে নির্বাচন কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।