শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৫:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মালয়েশিয়ায় পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

মালয়েশিয়ায় পাচারকালে ২৪ রোহিঙ্গা উদ্ধার

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-


কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকা থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে পরিচালিত এক অভিযানে এই ব্যক্তিদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এই ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল।
 

উদ্ধার হওয়া এক রোহিঙ্গা নারী খুরশিদা বেগম জানিয়েছেন, তারা টেকনাফ থেকে একটি ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু মিয়ানমার নৌবাহিনীর বাধার কারণে ট্রলারটি বাংলাদেশের উপকূলে ফিরিয়ে আনা হয়। তারা প্রায় ১০ দিন সমুদ্রে আটকে ছিল।
 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সকল রোহিঙ্গাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কাছে হস্তান্তর করা হবে।