বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:১০:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশ্বকাপে চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং নেদারল্যান্ডস

বিশ্বকাপে চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিং নেদারল্যান্ডস

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে লক্ষণৌতে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। আগের ম্যাচের একাদশেই ভরসা রেখেছে ডাচরা। তিন ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি লংকানরা।

এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় ৯৬-এর চ্যাম্পিয়নরা। এদিকে শুরুর দুই ম্যাচ হারলেও সবশেষ ম্যাচেই ইতিহাস গড়া জয় পেয়েছে ডাচরা। হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। লংকানদের হারিয়ে জয়ের ধারায় থাকতে চায় তাঁরা।


শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুশান হেমান্থা, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও দিলশান মাধুশাঙ্কা।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, সাইব্রান্ড এনগালব্রেখট, ফন ডার মারউই, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন।