শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৭:০৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

নওগাঁয় বাড়ছে ছোট যমুনার পানি

নওগাঁয় বাড়ছে ছোট যমুনার পানি

ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-

 

টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে বাড়তে শুরু করেছে নওগাঁর ছোট যমুনা নদীর পানি।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর ) সকালে নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ২৪ ঘন্টায় ছোট যমুনার পানি বেড়েছে ৩৩ সেন্টিমিটার।

 

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুজাউল ইসলাম বলেন,গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারনে নওগাঁর ছোট বড় সব নদীগুলোর পানি কিছুটা বেড়েছে। তবে পানি বিপৎসীমার ৭৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

তিনি আরো বলেন, গতকাল ২৯ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ছোট যমুনার পানি বৃদ্ধির পরিমান ছিল ১৩.৭৩ মিটার। আজ ৩০ সেপ্টেম্বর দুপুর ১২ টার সময় ১৪.০৬ মিটার রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টিপাত নাহলে পানি কমে যাবে।