সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৬:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তাসনিয়া ফারিণের গানের জাদুতে মুগ্ধ দর্শক

তাসনিয়া ফারিণের গানের জাদুতে মুগ্ধ দর্শক

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-



অভিনয়ের পাশাপাশি গানেও দখল রাখেন তাসনিয়া ফারিণ.............

জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার অভিনয় দক্ষতার জন্য। তিনি বাংলাদেশের বাইরেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন। কিন্তু শুধু অভিনয়ই নয়, ফারিণের মধ্যে রয়েছে সুন্দর একটি কণ্ঠ। তিনি গান গাইতেও বেশ ভালোবাসেন।

ইংলিশ গানে মুগ্ধ করলেন ফারিণ.........
গত ১৮ অক্টোবর, ফারিণ নিজের সামাজিক মাধ্যমে ল্যাব্রিন্থের জনপ্রিয় গান ‘জেলাসি’ গেয়ে একটি ভিডিও শেয়ার করেন। তার মনোমুগ্ধকর কণ্ঠ এবং গানের সুর মিলে মিশে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। ভক্তরা তার এই গানকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন।

তাহসানের সঙ্গে দ্বৈত গান.........
এর আগে, তাহসানের সঙ্গে একটি দ্বৈত গান গেয়েও ফারিণ বেশ প্রশংসিত হয়েছিলেন। যদিও পরে লন্ডনে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে তিনি কিছু সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এই ইংলিশ গানটি গেয়ে তিনি আবারও প্রমাণ করেছেন যে, তিনি শুধু অভিনয়ই নয়, গানেও পারদর্শী।

সর্বশেষ ওয়েব সিরিজ ‘চক্র’.............
অভিনয়ের দিকে তাকালে, সর্বশেষ ফারিণকে দেখা গেছে ভিকি জাহেদের পরিচালিত ওয়েব সিরিজ ‘চক্র’তে। এই সিরিজটি একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত।

ফারিণের এই নতুন প্রয়াস দর্শকদের মনে আশা জাগিয়েছে যে, ভবিষ্যতে তিনি আরও অনেক ভালো কাজ দিয়ে দর্শকদের মন মাতাবেন।