শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫২:১৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

দোহায় গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ

দোহায় গোলটেবিল বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক:-

 

কাতারের রাজধানী দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এর দ্বিতীয় দিনে একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার অনুষ্ঠিত এই বৈঠকের শিরোনাম ছিল—‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ - রোহিঙ্গা ইস্যু’। বৈঠকে তিনি উক্ত বিষয়ে বক্তব্য প্রদান করেন।
 

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
 

এর আগে, সম্মেলনে অংশগ্রহণের জন্য সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস ও তাঁর সফরসঙ্গীরা। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।
 

স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে তাঁরা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে কাতারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে স্বাগত জানান।