শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৭:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক সেমিনার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 


কুড়িগ্রামে সেনাবাহিনীর দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক আয়োজনে

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন প্রমুখ।

দু-দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ' শিক্ষার্থীরা অংশ নেয়।

কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।

সেমিনারে অংশ নিয়ে জেলার শিক্ষার্থীরা বাংলাদেশে সেনাবাহিনী সম্পর্কে জানতে পারেন। বিনা টাকায় যোগ্যতার ভিত্তিতে কিভাবে সেনাবাহিনীতে প্রবেশ করা যায় তা জানতে পেরে খুশি শিক্ষার্থীরা।

সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশ গ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ঠ আর পরিশ্রমের জন্য আমার পরিবার থেকে নিষেধ করে। এরপর থেকে সেই স্বপ্ন দেখা বন্ধ করি। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু শিখলাম ও জানতে পেরে আমার আগের ধারণা ভুল ছিল।

আমরা জানতাম শুধু সেনাবাহিনী নয়, সরকারি চাকুরি মানে টাকা দিয়ে নিতে হয়। সেমিনারে অংশ নিয়ে জানতে পেরেছি কোন প্রকার টাকা লাগে না। শুধু মেধা, ইচ্ছাশক্তিই যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগবে না।

কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান, কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ' শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। যা পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশের ক্ষেত্র পথ প্রশস্ত করে দেবে।