বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪৫:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৫ গোলের বিশাল জয় রিয়ালের, ভিনির জোড়া গোল

৫ গোলের বিশাল জয় রিয়ালের, ভিনির জোড়া গোল

কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে।
ম্যাচের ১০ মিনিটেই জুড বেলিংহাম গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে নিয়ে যান। প্রথমার্ধে আরও দুই গোল করে বড় জয়ের পথ তৈরি করে ফেলে লস ব্লাঙ্কোসরা। 
ম্যাচের ২৭ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন ফেদে ভালভার্দে। 
দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদ তাদের আগ্রাসন ধরে রাখে। ভিনিসিয়াস তার দ্বিতীয় গোল করেন এবং আর্দা গুলের ম্যাচের শেষ গোলটি করে রিয়াল মাদ্রিদের জয়কে আরও বড় করে তোলেন।