সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১৩:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ৫ আগস্ট পর্যন্ত স্থগিত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


সোমবার (২৯ জুলাই) বিশেষ সভা শেষে এই সিদ্ধান্ত নেয় পিএসসি। মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এপ্রিলের প্রথম দিকে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে পাস করেন ১১ হাজার ৭৩২ জন। পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।


 

২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

 

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, নিরীক্ষা ও হিসাবে ৩০ জন, কর ক্যাডারে ১১ জন, সমবায়ে ৮ জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭ জন, তথ্যে ১০ জন, ডাকে ২৩ জন, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭ জন, খাদ্যে ৩ জন, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।