শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:০১:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বগুড়ার সাবেক এমপির এপিএস গ্রেপ্তার

বগুড়ার সাবেক এমপির এপিএস গ্রেপ্তার

ঢাকা প্রেস
গাইবান্ধা প্রতিনিধি:-



গাইবান্ধায় গ্রেপ্তার............

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস), অসীম কুমার জৈন নতুনকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ এই অভিযান চালায়।

 

অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামি ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতি বদলের পর তার বিরুদ্ধে সোনাতলা থানায় এই মামলাগুলো করা হয়। এরপর থেকে তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

তথ্য প্রযুক্তির সাহায্যে গাইবান্ধা জেলা পুলিশের একটি বিশেষ দল অসীম কুমারের অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, বগুড়া পুলিশের তথ্যের ভিত্তিতে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় অসীম কুমারকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

অসীম কুমার জৈন নতুন বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার এলাকার বাসিন্দা। তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছিলেন।