শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:৩২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পাবনায় যুবক হত্যাকাণ্ড: লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার

পাবনায় যুবক হত্যাকাণ্ড: লিচু বাগান থেকে মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস
পাবনা প্রতিনিধি:-

 

পাবনার ঈশ্বরদীতে এক যুবকের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা হতবাক। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়‌ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে নয়ন হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নয়ন স্থানীয় এক কাঠ ব্যবসায়ীর ছেলে এবং পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক ছিলেন। তিনি জয়নগর শিমুলতলা বাজারে টিভি-ফ্যান মেরামতের দোকান চালাতেন। বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 

পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ১২টার পর থেকে নয়ন বাড়ি ফেরেননি এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে চিন্তিত হয়ে তারা সারারাত খোঁজাখুঁজি করে। পরদিন সকালে পাশের লিচু বাগানে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, নিহতের মুখমণ্ডল ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে চাকু দিয়ে খুঁচিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। খুনির সন্ধানে পুলিশ তৎপর রয়েছে।