শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০১:০২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

এসএসসির গণিত পরীক্ষা ভালো না হওয়ায় চাঁদপুরে কেন্দ্র ভাঙচুর

এসএসসির গণিত পরীক্ষা ভালো না হওয়ায় চাঁদপুরে কেন্দ্র ভাঙচুর

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চলমান এসএসসি পরীক্ষার গণিত বিষয়ে খারাপ ফলের আশঙ্কায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (আজ) দুপুরে পরীক্ষা শেষে উত্তেজিত পরীক্ষার্থীরা জানালার কাঁচ ও বেঞ্চ ভাঙচুর করে।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিদিনের মতো সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শেষে হঠাৎ একদল পরীক্ষার্থী কেন্দ্রের সামনে জড়ো হয়ে হট্টগোল শুরু করে এবং এক পর্যায়ে কেন্দ্রের জানালার কাঁচ ভাঙচুর করে।
 

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. কবির হোসেন সরকার জানান, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশে ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।
 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। ভাঙচুরকারীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে।