সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে...

নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে...

ক্রীড়া ডেস্ক (চট্টগ্রাম):-



বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিবন্ধন কৃত একাডেমি সমূহের মধ্যে ক্রীড়া চর্চার সেতু বন্ধন তৈরির লক্ষ্যে নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে এক প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।


 

নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে...




এতে নীল জার্সির- আগ্রাবাদ নেমা ফুটবল একাডেমি ও সাদা সবুজ জার্সির দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম অংশ গ্রহণ করে।
 

বুধবার বিকেলে সিডিএ বালুর মাঠে প্রাকটিস সেশন শেষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ন্য ম্যাচটিতে প্রচুর সংখ্যক দশর্ক উপভোগ করেছে।

 

নেমা ও হালিশহরের প্রদর্শনী ফুটবল ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে... — ছবি ২



ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দারুন নৈপুণ্যে ৬০ মিনিটের ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে। বিশেষ করে হালিশহরের সায়েম, কিপার নেছারুল ও শাহাদাত এবং নেমার ৩০ ও ৪৭ নং জার্সির খেলোয়াড় পরিচ্ছন্ন ফুটবল খেলেছেন।


খেলার শুরু উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক জেলা দলের খেলোয়াড় ও বর্তমানে সহকারী কোচ মোঃ নেজামত উদ্দিন নেজাম।


এসময় সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,নেমা ফুটবল একাডেমির কর্মকর্তা মোঃ সেলিম হোসাইন, দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও টিম ম্যানেজার সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার ,সহকারী রেফারি মোঃ ইশতিয়াক হোসেন, শাখাওয়াত হোসেন ও সাঈদী। 


সাবেক ফুটবলার ও কোচ নেজামত কে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ক্ষুদে ফুটবলার গণ ফুলেল শুভেচ্ছা জানান।