শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৯:৩১:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

মনপুরায় মেঘনা নদীতে দুই জেলের মৃতদেহ উদ্ধার

মনপুরায় মেঘনা নদীতে দুই জেলের মৃতদেহ উদ্ধার

ঢাকা প্রেস
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি:-


 

ভোলা জেলার মনপুরা উপজেলায় গত শুক্রবার আঘাত হানা আকস্মিক ঘূর্ণিঝড়ে ডুবে যাওয়া মাছ ধরার ট্রলারে থাকা দুই জেলের মৃতদেহ রোববার উদ্ধার করা হয়েছে।
 

পুলিশ জানায়, রোববার সকাল ৮টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন এলাকা থেকে এবং দুপুর ১২টার দিকে ১ নম্বর মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকা থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা মৃতদেহ দুটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন।
 

পরে মৃতদেহ দুটি তাদের পরিবারের সদস্যরা শনাক্ত করেন। মৃতদের একজন হলেন তজুমুদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের আ. মালেকের ছেলে মো. বেলাল হোসেন (২৫) এবং অন্যজন মনপুরা উপজেলার সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিন (৩০)। পরিবারের সদস্যদের কোন আপত্তি না থাকায় মৃতদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়।
 

এ ঘটনায় মনপুরা থানায় দুটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।