মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৫:৪৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুরান ঢাকার লালবাগ চকবাজার পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র

পুরান ঢাকার লালবাগ চকবাজার  পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র

পুরান ঢাকার লালবাগ চকবাজার নিয়ে গঠিত ঢাকা-৭ সংসদীয় আসনে পিতার আসনে জয়লাভ করেছেন পুত্র। প্রকাশিত ফলাফলে দেখা গেছে ১২৫টি ভোটকেন্দ্রের সবগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী সোলায়মান সেলিম ৬৩ হাজার ৮১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৭ হাজার ৩০৮ ভোট। 

ওই আসনে সোলায়মান সেলিমের বাবা হাজী মোহাম্মদ সেলিম একাধারে গত ৩ মেয়াদে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে ঢাকা-৬ আসনে এগিয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মনোনীত প্রার্থী সাবেক মেয়র সাঈদ খোকন এগিয়ে রয়েছেন। ৮৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৪৯ হাজার ১৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিনার প্রতিকের মো. রবিউল আলম মজুমদার পেয়েছেন ৭৯৭ ভোট। 

এর আগের মেয়াদে ওই আসনে জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ সংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার জোটের আসন বণ্টনে ওই আসন জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা না হওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে সাঈদ খোকনের জন্য জয় অনেকটা সহজ হয়ে যায়।

বাংলাদেশ আওয়ামী লীগ