সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৩:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চলতি বছরেই শিশুদের মিড ডে মিল চালু করা হবে

চলতি বছরেই শিশুদের মিড ডে মিল চালু করা হবে

চলতি বছরের মধ্যেই সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সময়ে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিশুদের শিক্ষাজীবন নিশ্চিত করতে কাজ করছে।

 

তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। পাশাপাশি চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে।

 

শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি। তাঁর ভাষায়, শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে শিখতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আশা প্রকাশ করে বলেন, আজকের শিশুরাই ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে দেশের সুনাম বয়ে আনবে।

 

এছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ অনুযায়ী বিষয় নির্বাচন করে দক্ষতা অর্জন করতে পারবে।