ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রকাশ:
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি এ প্রতিষ্ঠানে ফিন্যান্স বিভাগে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/অ্যাকাউন্ট্যান্ট পদে চুক্তি ভিত্তিতে ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স)/অ্যাকাউন্ট্যান্ট
পদসংখ্যা
১০
যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিংয়ে স্নাতক ডিগ্রি/বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/সিজিপিএ-৫-এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪-এর স্কেল অন্তত ৩.০ থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন-ভাতা
মাসিক মূল বেতন ৩৯,০০০ টাকা। এ ছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া (ঢাকায়) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকায় ৫০ শতাংশ বাড়িভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, বছরে একটি বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসাসুবিধা ও যাতায়াতে পরিবহনসুবিধা আছে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২৩ সালের ২৫ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
চাকরির ধরন
এক বছরের প্রবেশনকালসহ প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিভিত্তিক। ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি তিন বছর পরপর চুক্তির মেয়াদ নবায়নযোগ্য।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের এই লিংকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং এসএসসি ও বিবিএস/বিবিএর সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এই লিংকে আবেদনপ্রক্রিয়া জেনে নিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। কারিগরি সহায়তার জন্য ০১৫৫৮০৫৬১৩৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ১,৫০০ টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।