শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৭:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

হিলিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও অনশন

হিলিতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও অনশন

ঢাকা প্রেস
হিলি প্রতিনিধি:-


 

দিনাজপুরের হিলি রেলস্টেশনে ব্রিটিশ আমলের অবকাঠামো এবং ট্রেন না থামার বিষয়টি নিয়ে স্থানীয় জনতা ক্ষোভ প্রকাশ করে রেলপথ অবরোধ করেছে।
 

গত সোমবার (২৩ সেপ্টেম্বর), সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেলস্টেশনে অবস্থিত ব্রিটিশ আমলের স্টেশনে আন্তনগর ট্রেনসহ সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় জনতা তিতুমীর এক্সপ্রেস এবং খুলনাগামী রুপসা ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে। এই অবরোধের ফলে উত্তরবঙ্গের দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
 

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের অক্টোবরেও একই কারণে রেলপথ অবরোধ করে মানববন্ধন করা হয়েছিল। তখন স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও এক বছর পরও কোনো সুরাহা না হওয়ায় আবারও এই আন্দোলন শুরু হয়েছে।
 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, "হিলি স্থলবন্দর থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। কিন্তু এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ব্রিটিশ আমলের রেলস্টেশনে প্রতিদিন ১২ জোড়া ট্রেন চলাচল করে, কিন্তু কোনো ট্রেনই এখানে থামে না। এটা খুবই দুঃখজনক। তাই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই আন্দোলন করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত এই অবরোধ ও অনশন চলবে।"
 

হিলি রেলস্টেশনে ট্রেন না থামার কারণে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেলপথ অবরোধ করেছে। তারা দাবি করছে, হিলি স্থলবন্দর থেকে সরকার প্রচুর রাজস্ব আয় করে, কিন্তু এখানকার উন্নয়নে কোনো উদ্যোগ নেওয়া হয় না।