বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৩:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নেইমারদের দলের সাথে ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো

নেইমারদের দলের সাথে ফাইনালে হেরে কাঁদলেন রোনালদো

আল হিলাল শুক্রবার রাতের উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে টাইব্রেকারে আল নাসরকে পরাজিত করে কিংস কাপের শিরোপা জিতেছে। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়িয়ে যায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে জয়ী হয় আল হিলাল।

ম্যাচের পরাজয় রোনালদোকে এমনভাবে ভেঙে ফেলেছে যা হয়তো অনেকেই আশা করেননি। দলের হতাশার সাথে মিশে ব্যক্তিগত দুঃখও যেন একাকার হয়ে ওঠে তার মুখে। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় অঝোরে কাঁদতে দেখা যায় এই পর্তুগিজ তারকাকে।

আল নাসরের হয়ে ম্যাচের ৭ম মিনিটেই গোল করেন আলেকসান্দার মিত্রোভিচ। এরপর ৮৮ মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরান আল নাসর। অতিরিক্ত সময়েও কোন দল গোল করতে না পারায় ম্যাচের ফয়সলা হয় টাইব্রেকারে। সেখানে আল নাসরের দুই শট ঠেকিয়ে দেন আল হিলালের গোলরক্ষক ইয়াসির বোনু, যা তাদের স্বপ্ন ভেঙে দেয়।

ব্যক্তিগতভাবে রোনালদোর মৌসুমটা দারুণ কাটলেও দলগতভাবে কোনো শিরোপা জিততে পারেননি আল নাসর। ২৪ বছর পর শিরোপার এত কাছে এসেও হারানোটা রোনালদোর জন্য বেদনাদায়ক ছিলো স্বাভাবিকভাবেই।

অন্যদিকে চোটের কারণে গত অক্টোবর থেকে মাঠের বাইরে থাকলেও আজকের জয়ের উদযাপনে অংশ নেন নেইমার জুনিয়র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তিনি দলকে অভিনন্দন জানান এবং লিখেন, "অবিশ্বাস্য এক বছরের জন্য দলকে অভিনন্দন। আজ আবারও তোমরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছো।"