শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ০৮ এপ্রিল ২০২৫ (মঙ্গলবার): সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগণ পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


 

সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ এবং ত্রাণ বিতরণে বাংলাদেশ সেনাবাহিনী



এরই ধারাবাহিকতায়, জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরবর্তীতে, তিনি সেনাবাহিনীর পক্ষ হতে যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় কমান্ডার ১০৫ পদাতিক বিগ্রেড, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাতক্ষীরা জেলা এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় উল্লিখিত বেড়ি বাঁধটির একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।