শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বাগেরহাটে হত্যা মামলার পাঁচ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

বাগেরহাটে হত্যা মামলার পাঁচ আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ঢাকা প্রেস
বাগেরহাট প্রতিনিধি:-

 

বাগেরহাটের রামপালে চলমান এক অভিযানে পুলিশ দুটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ খুলনার আরিফ হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন:

  • হুমায়ুন কবির ওরফে হুমা (৩৬): খুলনার ফুলতলা উপজেলার মহেশ্বরপাশা গ্রামের মতলেব শেখের ছেলে।
  • ইসতিয়াক শাহরিয়ার (২৩): খুলনার ফুলতলা উপজেলার রমজান ঢালীর ছেলে।
  • কাজী রায়হান (২১): খুলনার ফুলতলা উপজেলার কাজী নুরুল ইসলামের ছেলে।
  • মো. আসিফ মোল্লা (২০): খুলনার ফুলতলা উপজেলার মো. ওবায়দুর রহমানের পুত্র।
  • ইমন হাওলাদার: খুলনার ফুলতলা উপজেলার আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের ফয়লাবাজার পুরাতন খেয়াঘাটের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ভাগা বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করেছে এবং আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলার সঙ্গে তাদের জড়িত থাকার কথাও বলেছে। তাদের রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।