সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৭:৩৮:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

পুলিশের এসআই পদে লিখিত-মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ 

পুলিশের এসআই পদে লিখিত-মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ 

বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পদে ৩ হাজার ২৬৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের কম্পিউটার দক্ষতার পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং ও ট্রাবলশুটিং) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার ভেন্যু, তারিখ ও বিস্তারিত সময়সূচি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে।