শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০১:৪১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

যৌথ বাহিনীর অভিযানে কুড়িগ্রামে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

যৌথ বাহিনীর অভিযানে কুড়িগ্রামে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, কুড়িগ্রামের ভূরঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামের মাদক ব্যবসায়ী খায়রুল আলম লাবু (৪১)।

 

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী খায়রুল আলমকে গ্রেপ্তার করা হয়।

 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান আটকের বিষয়টি  নিশ্চিত করে বলেন, লাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনীর ২২ বীরের কুড়িগ্রাম জেলা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাসুম বিল্লাহ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমান, ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান এবং ভূরুঙ্গামারী থানার সাব ইন্সপেক্টর মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।