বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩৮:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

১৬০০ মিটার দৌড়ালেন শান্ত-মুশফিকরা

নতুন স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দিয়েছেন বিসিবির জাতীয় পুলের ক্রিকেটাররা। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটার দৌড়েছেন ক্রিকেটাররা। একটিতে সবার আগে লক্ষ্যে পৌঁছেছেন তানজিম হাসান সাকিব, অন্যটিতে নাহিদ রানা।  
এই ফিটনেস পরীক্ষা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ। যেখানে ওয়ানডে, টি২০ মিলিয়ে সাদা বলের ৩৫ জন ক্রিকেটার অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন বসানো ৪০০ মিটারের অ্যাথলেটিকস ট্র্যাকে মোট চার চক্কর দৌড়ান ক্রিকেটাররা। এরপর ট্র্যাকেই হয় ৪০ মিটার স্প্রিন্টও। মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন করেছে বিসিবি।
এই ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসাইনমেন্টে দেখা যায়নি তামিম ইকবাল, সাকিব আল হাসান, তাসকিন আহমেদের মতো তারকারা। সাকিব দেশের বাইরে আছেন। তাসকিন ডিপিএলে টানা ম্যাচ খেলায় বাড়তি ঝুঁকি নেননি। তাছাড়া চোটের কারণে ছিলেন না সৌম্য সরকার।
ফিটনেস সক্ষমতা মূল্যায়নের বাকি ড্রিলগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সঠিক দূরত্বের রানিং টেস্টগুলো অনেক আগে থেকেই অ্যাথলেটিকস ট্র্যাকে হয়। জাতীয় ক্রিকেট দলও একটা সময় বিকেএসপির ক্যাম্পে দূরপাল্লার দৌড় অনুশীলন করেছে। অনেক বছর পর আবার অ্যাথলেটিকস ট্র্যাকে টেস্ট নিয়েছেন ট্রেনার। কারণ সঠিক দূরত্বে ক্রিকেটারদের রানিং সক্ষমতা যাচাই করা।
অ্যাথলেটিকস ট্র্যাক ৪০০ মিটার হওয়ায় চার চক্কর দিলে ১৬০০ মিটার হবে। শেরেবাংলা স্টেডিয়ামে এতটা নিখুঁতভাবে ১৬০০ মিটার নির্ণয় করা সম্ভব হতো না বলে জানান মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম।
ক্রিকেটারদের স্প্রিন্ট দেখে কার ফিটনেসের কী অবস্থা বুঝতে চেয়েছেন বাংলাদেশ দলের নতুন ট্রেইনার ন্যাথান কেলি।  বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতির প্রথম পর্ব সেরে মিরপুর শেরেবাংলায় ফিরে গেছেন ক্রিকেটাররা। সেখানে হবে প্রস্তুতির বাকি অংশ।