শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১০:২৬:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

কুড়িগ্রামের জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক গ্রেফতার

কুড়িগ্রামের জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক গ্রেফতার

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
 

বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। 
 

কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 

বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 
 

বৃহস্পতিবার ( ২০ মার্চ ) তাকে আদালতে সোপর্দ করা হবে। সেইসঙ্গে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।’