সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৫:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাতে চোট, তবুও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া চলচ্চিত্র

হাতে চোট, তবুও মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া চলচ্চিত্র

দুনিয়ার মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব’। প্রতি বছরের ন্যায় এবারও ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসব।

 

মঙ্গলবার (১৪ মে) পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের।  প্রতিবারের মতো এবারও কানের রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার (১৫ মে) ভারত ছেড়ে কানের উদ্দেশে উড়াল দিয়েছেন এই বলিউড অভিনেত্রী। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে। 
তবে ঐশ্বরিয়া ভক্তদের দুশ্চিন্তার একটি বিষয় হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। 

 

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’