শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

তারেক জিয়ার মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

তারেক জিয়ার মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

 

তারেক জিয়ার মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

 

কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

তারেক জিয়ার মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ  — ছবি ২

 

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইফুর রহমান রানা, সাবেক সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ। সমাবেশে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনাসহ দ্রুত  নির্বাচন দেয়ার দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের কাছে স্মারকলিপি দেয় জেলা বিএনপি।

 

তারেক জিয়ার মামলা প্রত্যাহার দাবিতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ  — ছবি ৩

 

জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘তারেক রহমানের অন্যায় সাজা বাতিল ও সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে আসার পরিবেশ তৈরি করাসহ দ্রুত নির্বাচন দিতে হবে।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মো. সাইফুর রহমান রানা বলেন, ‘আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা ও অন্যায় সাজা বাতিল করে দেশে ফিরিয়ে আনা হোক। আমরা পত্রিকায় দেখেছি এখনও তার নামে ৮০টি মামলা রয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে দেশে ফিরে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে বিএনপি ও ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।