শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ছে লোডশেডিংয়ের ভয়াবহতা

আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়ছে লোডশেডিংয়ের ভয়াবহতা

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে সারাদেশে লোডশেডিং বেড়েছে এবং বিদ্যুতের ঘাটতি ৪৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
 

জানা গেছে, আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে মোট ১,৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি ইউনিট ৮ এপ্রিল এবং অন্যটি শুক্রবার দিবাগত রাত ১টার দিকে অচল হয়ে পড়ে। আগে যেখানে দিনে সর্বোচ্চ ১,৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হতো, গত ক’দিন ধরে তা কমে ৭৫০ মেগাওয়াটে নেমে এসেছিল। এখন সেই সরবরাহও পুরোপুরি বন্ধ।
 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানায়, ঘাটতি মোকাবিলায় গ্যাস ও তেলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বাড়ানো হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল প্রায় ১৪,০০০ মেগাওয়াট, অথচ সরবরাহ ছিল মাত্র ১৩,৫৫২ মেগাওয়াট। ফলে ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৪৫০ মেগাওয়াটে।
 

পিডিবির এক কর্মকর্তা জানান, শনিবার সন্ধ্যায় আদানির একটি ইউনিট চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে তা সম্ভব না হলে রবিবার (১৩ এপ্রিল) থেকে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। এই পরিস্থিতিতে পিডিবি ইতোমধ্যে পেট্রোবাংলাকে অতিরিক্ত গ্যাস সরবরাহের অনুরোধ করেছে।
 

এদিকে পিডিবির সূত্রে জানা গেছে, শনিবার ছুটির দিন হওয়ায় বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে কম ছিল। তবে রোববার অফিস-আদালত খোলার পর চাহিদা হঠাৎ বেড়ে যেতে পারে। দেশের উত্তরের অনেক এলাকায় তীব্র গরমের পাশাপাশি লোডশেডিং বেড়ে যাওয়ায় জনভোগান্তি বেড়েছে।