শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:২৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ডেঙ্গু আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে এক নারীর মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে মমেক হাসপাতালে এক নারীর মৃত্যু

ঢাকা প্রেস
ময়মনসিংহ প্রতিনিধি:-

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত জহুরা খাতুন (২৪) গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে।
 

বুধবার (২৩ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জহুরা খাতুন সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরে গত ১৫ অক্টোবর মমেক হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।
 

ডা. মহিউদ্দিন খান আরও জানান, বর্তমানে মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে পুরুষ ২৮ জন, নারী ৭ জন এবং শিশু ২ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।