শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৫০:২৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতা আবু মেম্বার ও রহমানের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর

বড়াইগ্রামে আওয়ামী লীগ নেতা আবু মেম্বার ও রহমানের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের বড়াইগ্রাম থানাধীন ৪নং নগন ইউনিয়নে আওয়ামী লীগ নেতা আবু মেম্বার ও রহমানের নেতৃত্বে বিএনপির অফিসে হামলা ও ভাংচুর করা হয়েছে। গতকাল দুপুরে ধানাইদহ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় গতকাল রাতেই মোঃ মিজানুর রহমান বাদি হয়ে বড়াইগ্রাম থানায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগকারী মোঃ মিজানুর রহমান বলেন, ৪নং নগর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ চলছিল। সেখানে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আবু-মেম্বার(৫৫) ও মৃত করিমের ছেলে মোঃ মিজানুর রহমান একই নামে একাধিক টিসিবির পণ্য নেওয়ার চেষ্টা করলে আমি তাকে নিষেধ করি। এতে ক্ষিপ্ত হন তারা।পরবর্তীতে টিসিবির পণ্য বিতরণ শেষ হঠাৎ ধানাইদহ বাজার ২০-২৫ জনের একটি সশস্ত্র দল আমাদের উপর হামলা করে ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে।

 

বাজারে থাকা বিক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করলে কোন ভাবে আমাদের লোক জন প্রাণে বেঁচে যায়। হামলার সময় তাদের হাতে ছিল দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, হাসুয়া,রড়,হকিষ্টিক,রামদা,বাঁশের লাঠি,জি-আই পাইপ, রড়,হাতুড়ি,লোহার চেন দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা ও ভাংচুর করে।


হামলায় গুরুতর আহত অবস্থায় ৪নং নগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ তোরাব মন্ডল ও সদস্য মোঃ খোকন কে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় এবং শাহীন পান্নাসহ সকল কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পরবর্তীতে বড়াইগ্রাম থানা থেকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে এলাকা নিয়ন্ত্রণ করে। যারা হামলা করে ধানাইদহ গ্রামের মৃত জামালের ছেলে মোঃ আবু-মেম্বার (৫৫)মৃত করিমের ছেলে মোঃ মিজানুর রহমান (৪০)মৃত সাজদারের ছেলে মোঃ নিরব হোসেন, মৃত আজব আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন, কালু মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা প্রমুখ।