শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৫৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-

 

ফেনী সীমান্তে বর্ডার গার্ড বাহিনী (বিজিবি) একটি বড় ধরনের চোরাচালানের ঘটনা প্রতিহত করেছে। সোমবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী এলাকা সংলগ্ন সীমান্তবর্তী মুজাফফর মসজিদ নামক স্থান থেকে একটি পিকআপ ভ্যানসহ প্রায় কোটি তিন লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে।
 

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে তা থামানোর চেষ্টা করা হয়। তবে চালক পিকআপ রেখে পালিয়ে যায়। পরে পিকআপ তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়ের ২০টি গাইট উদ্ধার করা হয়।
 

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, সীমান্তে চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত কাপড়গুলো শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।