শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৫:৫১:২৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান: ৫ সদস্য গ্রেপ্তার

চাঁদপুরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান: ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-


 

শহরে দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সহযোগিতায় অর্ধশতাধিক পুলিশ এই অভিযানে অংশ নেয়। কালীবাড়ি, কোর্ট স্টেশন, সিএনজি স্ট্যান্ড, রেল লাইন, মিশন রোড, বালুর মাঠ, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, ছায়াবানী মোড় ও রেললাইন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন কিশোর ও যুবকদের তল্লাশি করা হয়।


ওসি বাহার মিয়া জানান, শহরের আইনশৃঙ্খলা রক্ষায় এটি পুলিশের নিয়মিত অভিযান। আটক কিশোরদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের অভিভাবকদের ডাকা হবে। তিনি আরও বলেন, রেললাইন এলাকায় সন্ধ্যার পর কিশোররা যাতে আড্ডা না দিতে পারে সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। একইসঙ্গে শহরের সিএনজি স্ট্যান্ডের ব্যবসায়ীদেরও কিশোর গ্যাং বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় রাজনৈতিক ফোরাম, জেলা প্রশাসন, ব্যবসায়ী সংগঠন ও পুলিশ প্রশাসনের সাথে অংশীজনদের একাধিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সম্মিলিত প্রচেষ্টায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।