সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৯:৫৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিশপের সুপারিশে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার আহ্বান

বিশপের সুপারিশে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার আহ্বান

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার অর্জন করতে পারেননি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে জাকের আলী ও শামীম পাটোয়ারীর স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন সাবেক ক্যারিবিয়ান ক্রিকেটার ইয়ান বিশপ। তার মতে, এই বছর ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটি এই দুই খেলোয়াড়েরই প্রাপ্য।
 

শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের ইনিংসের ১৪তম ওভারে গুড়াকেশ মোতির করা বলের প্রথম বল মিড উইকেটের দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে বলটি টাইমিং না হওয়ার কারণে সীমানায় দাঁড়িয়ে থাকা ওবেদ ম্যাকয়ের কাছে চলে যায়। ম্যাকয় ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হয়ে হাতে আঘাত পান। ফিল্ডার বল জমাতে না পারায় জাকের ও শামীম দৌড়ে দুটো রান নেন। কিন্তু রান নেওয়ার পরই তারা বুঝতে পারেন, ম্যাকয় আঘাত পেয়ে মাটিতে পড়ে আছেন। তখনও তারা আর কোনো রান নেননি।
 

এ সময় কমেন্ট্রি বক্সে থাকা ইয়ান বিশপ এই ঘটনার প্রশংসা করেন। তিনি একে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ হিসেবে উল্লেখ করেন এবং ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আইসিসির কাছে এই ঘটনায় পুরস্কারের সুপারিশ করেন।
 

বিশপ তার পোস্টে লিখেন, “যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ হবে সেই মুহূর্তটিকে পুরস্কৃত করার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের ও শামীম রানের জন্য দৌড় থামিয়ে দেন, কারণ তারা বুঝতে পারেন যে, আউটফিল্ডে ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।”
 

প্রতি বছর আইসিসি বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পুরস্কার হচ্ছে ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’, যা ‘স্পিরিট অব দ্য গেম’ সমুন্নত রাখার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য দল বা ঘটনাকে দেওয়া হয়।