শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:১৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

ঢাকা প্রেস নিউজ



বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. রুহুল আমিনকে ধর্মীয় মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অপসারণ করেছে। এই অপসারণের পেছনে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে সংঘটিত এক উত্তেজনাপূর্ণ ঘটনা প্রধান কারণ।

 

শুক্রবার জুমার নামাজের সময় বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বয়ান করছিলেন। এ সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমীন অনুসারীরা মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন।
 

দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের পরিবেশ বিঘ্নিত হয়। পরিস্থিতি অনুকূলে না দেখে খতিব মুফতি রুহুল আমিন মসজিদ ত্যাগ করেন।
 

ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ধর্মীয় মন্ত্রণালয় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মুফতি রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করে।
 

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে মুফতি রুহুল আমিন লাপাত্তা ছিলেন। পরে নতুন খতিব নিয়োগ দেওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে ইসলামিক ফাউন্ডেশন জানায় যে, গত ৫ আগস্ট থেকে তিনি আত্মগোপনে ছিলেন।