শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা ডাকাত আটক

ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 

সোমবার (৪ নভেম্বর) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিম্বংখালী পয়েন্ট এলাকায় বিজিবির একটি অভিযানে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি মো. আলম (১৯), উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, ৫টি গুলি এবং ১টি খালি খোসা উদ্ধার করা হয়।
 

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, ভোরে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। তিনি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
 

আটক যুবক স্বীকার করেছে যে সে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক একটি সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য এবং টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়িঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল।
 

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।