শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:৫১:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

শব্দদূষণ রোধে লাউড কালচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান রিজওয়ানা হাসানের

শব্দদূষণ রোধে লাউড কালচারের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান রিজওয়ানা হাসানের

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

শব্দদূষণ রোধে আমাদের ‘লাউড কালচারের’ বিরুদ্ধে তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যেমনভাবে অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি, তেমনি শব্দদূষণ প্রতিরোধেও সচেতনতা ও সামাজিক চাপ গড়ে তুলতে হবে।”
 

তিনি আরও বলেন, “রাস্তার পাশে চিৎকার করে কথা বলা, অপ্রয়োজনীয় হর্ন বাজানো কিংবা মাইকের অসংবেদনশীল ব্যবহার শুধু আইন লঙ্ঘন নয়, এটি একটি সাংস্কৃতিক ও আচরণগত অবক্ষয়ের প্রকাশ। এই প্রবণতা পরিবর্তনে গণসচেতনতা জরুরি।”
 

উপদেষ্টা জোর দিয়ে বলেন, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমানবন্দরসহ ‘নিরব এলাকা’গুলোতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি জনগণকে বোঝাতে হবে—শব্দদূষণও এক ধরনের সহিংসতা, যা স্বাস্থ্য ও মানসিক স্থিতির ওপর মারাত্মক প্রভাব ফেলে।
 

তিনি বলেন, “প্রতিটি মোটরসাইকেল বা প্রটোকল গাড়ির চালক ও যাত্রীকেই সচেতন হতে হবে—অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টির মাধ্যমে তারা অন্যের জীবন ও শান্তি ক্ষতিগ্রস্ত করছেন।”
 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান। এছাড়া নীতিনির্ধারক, পরিবেশবিদ, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও সিভিল সোসাইটির সদস্যরাও কর্মশালায় অংশ নেন।