শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল দেশে পৌঁছেছে

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল দেশে পৌঁছেছে

ঢাকা প্রেস নিউজ

 

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল নিয়ে এমভি ওবিই জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চালটি ৩১ জানুয়ারি অনুষ্ঠিত জি টু জি (সরকারের সঙ্গে সরকার) চুক্তির আওতায় কেনা হয়েছে। এটি ভিয়েতনাম থেকে আসা তৃতীয় চালান।
 

ভিয়েতনাম থেকে মোট এক লাখ টন চাল আমদানি করার চুক্তি হয়েছে। এর মধ্যে ইতিমধ্যে দুইটি চালানে মোট ৩০ হাজার ৩০০ টন চাল দেশে পৌঁছেছে। জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয়।