বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৫১:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার বাংলাদেশর

এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হার বাংলাদেশর

এশিয়া কাপের সুপার ফোরে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের পর শনিবার কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারল ২১ রানে। শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৬ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে নাঈম শেখ ও মেহেদী হাসান মিরাজ ৫৫ রান তুলেন। এরপর দ্রুত ৪ উইকেট হারিয়ে ১৯তম ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৮৪ রান। মিরাজ ২৮ ও নাঈম ২১ রান করে সাজঘরে ফিরেন। 

চারে নামা অধিনায়ক সাকিব আল হাসান ৭ বলে ৩ রান করেন। লিটন দাস আউট হন ২৪ বলে ১৫ রান করে। এরপর পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয় গড়েন ৭২ রানের জুটি। ৪৮ বলে ২৯ রান করা মুশফিকের বিদায়ে ভাঙে এই জুটি।


শামিম হোসেন পাটোয়ারির ব্যাটও হাসেনি, ৫ রান করেই সাজঘরে ফিরেন তিনি। তবে অন্য প্রান্তে একাই লড়ে যান হৃদয়। শেষ পর্যন্ত ৯৭ বলে ৮২ রানের ইনিংস খেলে তিনি মহেশ থিকশানার এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। 

এরপর হাসান মাহমুদের ১০ ও নাসুম আহমেদের ১৫ রানে পরাজয়ের ব্যবধান কমিয়েছে সাকিব আল হাসানের দল। এর আগে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন সামারা বিক্রমা।

তার ৭২ বলের ইনিংসে ছিল ২টি চার ও ৮টি ছক্কা। কুশল মেন্ডিশ হাঁকান অর্ধশত (৫০)। এছাড়া পাথুম নিশাঙ্কা ৪০ ও অধিনায়ক দাসুন শানাকা ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। শরিফুলের নেন ২টি উইকেট।