শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:৪৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

পলিথিন ব্যাগ নিষিদ্ধ: ১ নভেম্বর থেকে কঠোর অভিযান

পলিথিন ব্যাগ নিষিদ্ধ: ১ নভেম্বর থেকে কঠোর অভিযান

ঢাকা প্রেস নিউজ


 

আগামী ১ নভেম্বর থেকে বাংলাদেশে সকল ধরনের পলিথিন ব্যাগ সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে। এ সংক্রান্ত তথ্য দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

তিনি জানিয়েছেন, পলিথিন উৎপাদন, মজুত, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কাঁচাবাজার ও পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে। কোনো দোকান বা প্রতিষ্ঠানই ক্রেতাদের পলিথিন ব্যাগ দিতে পারবে না।
 

এর আগে, গত ৯ সেপ্টেম্বর সুপারশপগুলোতে পলিথিন ব্যাগ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। আগামী ১ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহারের জন্য সরকার উৎসাহিত করছে।
 

পলিথিন ব্যাগ নিষিদ্ধের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারণা চালানো হবে। পাশাপাশি, পত্রিকায় গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।