সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৭:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদন শেষ আগামী শনিবার

কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদন শেষ আগামী শনিবার

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ২৮ ক্যাটাগরির পদে ১৯৮ জন নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী শনিবার। এ প্রতিষ্ঠানে ২৮ ক্যাটাগরির পদে ৫ম থেকে ২০তম গ্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পদে নিয়োগ
১৯৮ পদের মধ্যে সিস্টেম অ্যানালিস্ট ১ জন, প্রোগ্রামার ১ জন, অ্যাসিস্ট্যান্ট মেইনট্যানেন্স ইঞ্জিনিয়ার ১, বৈজ্ঞানিক কর্মকর্তা ৩২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি অর্থনীতি) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (কৃষি প্রকৌশল) ২ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুড টেকনোলজি) ৪ জন, বৈজ্ঞানিক কর্মকর্তা (পরিসংখ্যান) ২ জন, এস্টিমেটর ১ জন, পরিবহন কর্মকর্তা ১ জন, বৈজ্ঞানিক সহকারী ৩৫ জন, কম্পিউটার অপারেটর ২ জন, অফিস সহকারী কাম হিসাবরক্ষক ৮ জন ও অফিস সহকারী ৭ জন নেওয়া হবে।

এ ছাড়া স্টোরকিপার কাম অফিস সহকারী ১ জন, ভান্ডাররক্ষক ৯ জন, ইলেকট্রিশিয়ান ৩ জন, বুলডোজার ড্রাইভার ১ জন, গাড়িচালক ৭ জন,  ট্রাক্টর ড্রাইভার ২ জন, পাওয়ারটিলার ড্রাইভার ২ জন, ম্যাশন ১ জন, প্লাম্বার ২ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১৪ জন, প্রিপেয়ারার ২ জন, ক্যাশ সরকার ১ জন, সহকারী বাবুর্চি ১ জন, রুম অ্যাটেনডেন্ট ১ জন, চেইনম্যান ১ জন, হ্যামারম্যান ১ জন, অফিস সহায়ক ১৬ জন ও নিরাপত্তা প্রহরী ৩৪ জন নেওয়া হবে।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফিসহ নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩।