শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৫:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

মুরাদনগরে জামায়াতে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত 

মুরাদনগরে জামায়াতে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। শুক্রবার(১৮'এপ্রিল) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলা ১০নং'যাএাপুর ইউনিয়ন শাখার, ৬নং'ওয়ার্ডের মোচাগড়া গ্রামের মোল্লা বাড়ীর জামে মসজিদের জামায়াতে ইসলামীর কর্ম-পরিষদে দ্বিনি শিক্ষার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ধর্মীয় শিক্ষক ও    মাওঃ খোরশেদ আলম বাতেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ও মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির আ.ন.ম ইলইয়াস, কুলুবাড়ী মাদ্রাসা শিক্ষক, ও আমির মাওঃ নজরুল ইসলাম, আমীর মোমেন মাস্টার, ব্যাসায়ীক ও আমীর মুহাম্মদ ইউসুফ খান, পল্লী চিকিৎসক মাওলানা আল আমিন, মুন্সী শহীদুল্লাহ্ শহিদ, আবুল কালাম আজাদ ভূঁইয়া, সৈয়দ মুহাম্মদ তৈয়বুর রহমান প্রমুখ।
 

আলোচনা সভা বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন, শোষণ ও নির্যাতনের পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বীনের দাওয়াত পথভ্রষ্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ধৈর্য,সংযম আর তাকওয়ার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ। যুবকদেরকে রাসূল (সা:) এর জীবনযাপন পদ্ধতি অনুসরণ করে প্রকৃত মানুষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে। তাদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন ইসলামী রাষ্ট্র ও সমাজ গঠন করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।