শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১২:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •

বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী

বিশ্ববাজারে কমেছে সয়াবিন-ক্যানোলা তেলের দাম, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী

ঢাকা প্রেস নিউজ:-



বিশ্ববাজারে সয়াবিন ও ক্যানোলা তেলের দাম কমতে শুরু করেছে, তবে পাম ও সূর্যমুখী তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সয়াবিন ও ক্যানোলা তেলের দাম কমতে থাকলেও সানফ্লাওয়ার ও পাম তেলের দাম বছরব্যাপী বৃদ্ধি পাবে।

 

বিশ্ববাজারে সয়াবিন বীজের দাম কমছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছিল শূন্য দশমিক ৭০ ডলারে। প্রথম প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, দাম আরও কমে শূন্য দশমিক ৬০ ডলারে নামতে পারে।
 

অন্যদিকে, পাম তেলের দাম বাড়ছে। প্রতি টন পাম তেল বিক্রি হচ্ছে ১ হাজার ১১ ডলারে, যা গত সপ্তাহে শূন্য দশমিক ২২ শতাংশ বেড়েছে। চলতি প্রান্তিকের পূর্বাভাস অনুযায়ী, দাম আরও বাড়বে এবং ১ হাজার ৩০ ডলার হতে পারে।
 

এছাড়া, সূর্যমুখী তেলের দাম কিছুটা বেড়েছে। সপ্তাহব্যাপী শূন্য দশমিক ৬৩ শতাংশ কমলেও এক দিনের ব্যবধানে এক ডলার ৩০ সেন্ট বেড়ে প্রতি টন সানফ্লাওয়ার তেল বিক্রি হচ্ছে ১ হাজার ৩৪৭ ডলারে। ক্যানোলা তেলের দামও কিছুটা কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে ৩৯৭ ডলারে।