শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে উত্তরায় আনন্দ মিছিল 

শিমুল আহমেদ ও কামরুল জামানের নেতৃত্বে উত্তরায় আনন্দ মিছিল 

তরিক শিবলী,ঢাকা প্রেস:-

 

রাজধানী উত্তরায় ১২ই নভেম্বর'২৪  তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাবের মাঠ থেকে রাজলক্ষ্মী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে আজমপুর বিএনএস সেন্টার, হাউজ বিল্ডিং, জমজম টাওয়ার হয়ে খালপাড় গিয়ে শেষ হয় আনন্দ মিছিল।

 

গত ৪ নভেম্বর'২৪  ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান কে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর যুবদল এর সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা শিমুল আহমেদ ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল জামান এর নেতৃত্বে এক বিশাল মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে যুবদল ও শ্রমিক দলের সদস্যদের উপস্থিতি ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।

 

আনন্দ মিছিলে ভ্যানের  উপর অস্থায়ী মঞ্চ তৈরি করে বক্তব্য প্রদান করা হয়।

 

ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা শিমুল আহমেদ তার বক্তব্যে বলেন, উত্তরার মাটি বিএনপি'র ঘাটি। কোন প্রকার ষড়যন্ত্র হলে বিন্দু পরিমান ছাড় দেওয়া হবে না।


তিনি মিছিলে আগত সকল অঙ্গ সংগঠন ও শ্রমিক দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।