সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে স্বাগতিকরা

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগের ম্যাচের মতো এবারও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে স্বাগতিকরা।
 

বাংলাদেশ দল আজও চারজন স্পিনার ও একজন পেসার নিয়ে খেলছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজও দ্বিতীয় ওয়ানডের একাদশে কোনো পরিবর্তন আনেনি। তারাও চারজন নিয়মিত স্পিনার নিয়ে নামছে মাঠে। উইকেটের সহায়তা পেলে আগের ম্যাচের মতো পার্টটাইম স্পিনার আলিস আথানজেকে দিয়েও বোলিং করাতে পারে তারা। পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন শেরফান রাদারফোর্ড ও জাস্টিন গ্রেভস।
 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।
 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুড়াকেশ মোতি, আকিল হোসেন, খেরি পেরি।