শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৫:৩০:৩৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

ছাত্র রাজনীতি: সৎ ও দক্ষ নেতৃত্বের আহ্বান

ছাত্র রাজনীতি: সৎ ও দক্ষ নেতৃত্বের আহ্বান

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বে ছাত্র রাজনীতি চালানোর আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পর দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পর প্রথমবারের মতো সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সামনে এসেছে।
 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, “আমরা এমন একটি ছাত্র রাজনীতি চাই যেখানে সব ছাত্র সংগঠনের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
 

তিনি আরও বলেন, “ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো আমরা পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সামনে এসেছি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও নিপীড়নের পরও আমরা আজও আছি।”
 

সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সভার সঞ্চালনা করেন। সভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকার বিভিন্ন শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।