শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

অনিয়ম ও দুর্নীতি অভিযোগে প্রধানশিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

অনিয়ম ও দুর্নীতি অভিযোগে প্রধানশিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটের চায়না বাজার এলাকার সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 

অনিয়ম ও দুর্নীতি অভিযোগে প্রধানশিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন 

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চায়না বাজার এলাকায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শত শত অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ জনপ্রতিনিধিরা।

 

এতে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম, খরকু রহমান, বিদ্যালয়ের জমিদাতা নিতেন চন্দ্র রায় ও রাজারহাট ঘড়িয়াল ডাঙা যুবদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ।

 

এ সময় বক্তারা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের প্রতিষ্ঠানে সভাপতি আওয়ামী লীগ নেতা আবুল কাসেমের সহযোগিতায় ল্যাব এসিসটেন্ট, আয়া ও সুইপার পদে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ প্রদানসহ বিদ্যালয়ের গরিব শিক্ষার্থীদের বিভিন্ন ফিস উচ্চহারে নিয়মবহির্ভূতভাবে নেয়ার নিন্দা জানান। সেইসাথে তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত বিচার দাবি করেন।

 

অভিযোগের বিষয়ে সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্য এলাকা থেকে লোকজন এনে আমার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।