শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৩:১০:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুরে কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি:-

 

গাজীপুরে রাকিব মোল্লা (২৯) নামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকার দক্ষিণখানে এই হত্যাকাণ্ড ঘটে।
 

নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগরের সদর থানার দাখিনখান এলাকার বাসিন্দা এবং কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
 

স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ডিশ ও ইন্টারনেট ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ওই এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামে দুই ব্যক্তি পূর্বে ব্যবসাটি পরিচালনা করতেন। গত ৯ এপ্রিল রাকিব মোল্লা সেটির নিয়ন্ত্রণ নিলে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
 

শুক্রবার রাতে রাকিব দক্ষিণখানে অবস্থানকালে ইমতিয়াজ, সেলিমসহ ৪-৫ জন সঙ্গী মিলে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।