শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪:৫০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

ভাটিয়ারী হাজী তোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেচ্চায় অবসর নিয়ে প্রতিপক্ষ দলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাটিয়ারী হাজী তোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেচ্চায় অবসর নিয়ে প্রতিপক্ষ দলের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ-

 

চট্টগ্রাম সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  ও দু'জন সহকারী শিক্ষকের অপসারণের দাবীতে অভিভাবকবৃন্দ ও ভাটিয়ারীর সর্বস্তরের এলাকািাসীর আন্দোলনের মূখে কান্তি লাল আচার্য্য এর  স্বেচ্ছায়  পদত্যাগের একটি স্বার্থনৈষী মহলের চক্রান্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে জোড়পূর্বক পদত্যাগ আখ্যায়িত করে বিভিন্ন সংবাদ মাধ্যম,ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ও প্রকাশিত মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন আজ শুক্রুবার ১৮ এপ্রিল বিকাল ৪টায় বিজয় স্মরণী ডিগ্রী কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল কমিটির সাবেক সভাপতি ইমরোজ সেলিম মিনু।


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, জাফর আহমদ সাবেক চেয়ারম্যান,ইউপি সদস্য খোরশেদ আলম,কামাল সওদাগর,ফিরোজ আলম,নিজাম কোম্পানী,সফি সওদাগর,শেখ সাহাবুদ্দিন,মাওলানা ইসমাইল,মহিউদ্দিন,মোঃ আলী,রমজান আলী মেম্বার,নুরুল আবসার,রহমান মেম্বার,মাহবুব আলম সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, ১৭ বছর এলাকার স্কুল, কলেজ সহ সকল প্রতিষ্ঠানকে জিম্মী করে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে পরিচালনা করেছেন আওয়ামী দোসররা। বর্তমানে আওয়ামী দোসররা এখন তাদের মুখোশ পরিবর্তন করে অবৈধ অর্থ বিলিয়ে একটি ইসলামী রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে সরাসরি আবার অনিয়ম করলে এ বিষয়ে এলাকাবাসী এই কান্তি লাল আচার্য্য সহ দুই সহকারী শিক্ষকের দ্রুত পদত্যাগ চাই।  আর এলাকাবাসীর দাবীর মূখে দূর্নীতিবাজ কান্তি লাল স্বেচ্ছায় পদত্যাগ করেন।  যে সকল সংবাদ মাধ্যম এখনো আওযামী দোসরদের আশ্রয় প্রশ্রয়ে বিএনপির নামে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন তারা যেন সঠিক ভাবে সত্য সংবাদ পরিবেশন করার অনুরোধ করছি এবং না হয় জনগণের কাছে আপনারা ঘৃনার পাত্র বলে চিহ্নিত হবেন।