শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ এ ০৩:১৮:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •       • দুই হত্যা মামলায় ডেভিড ইমনের ৭ দিনের রিমান্ড •       • মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •

খাগড়াছড়িতে উত্তেজনা: শিক্ষক নিহতের জেরে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়িতে উত্তেজনা: শিক্ষক নিহতের জেরে ১৪৪ ধারা জারি

ঢাকা প্রেস
খাগড়াছড়ি প্রতিনিধি:-

 

খাগড়াছড়ি: গণপিটুনিতে এক শিক্ষকের মৃত্যুর ঘটনায় খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সদরে ১৪৪ ধারা জারি করেছে।
 

মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের একজন শিক্ষক। তার মৃত্যুর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।