শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ এ ০৬:২৩:২০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •       • চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন: চালক আটক, ১ লাখ টাকা জরিমানা •       • কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ ২ •       • শান্তিপূর্ণ দুর্গোৎসবে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে আনসার-ভিডিপি: উপ-মহাপরিচালক ড. সাইফুর রহমান •       • হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •

নাটোরের প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্বা, বাবা মেয়ে নিহত আহত ২

নাটোরের প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্বা, বাবা মেয়ে নিহত আহত ২

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায়  প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছে ও আরও ২জন আহত হয়েছেন। নিহতরা হলেন-  শাহারিয়ার শাকিল(৩৫) তার মেয়ে সামাইরা খাতুন (২) নিহতদের বাড়ি বগুড়া সদর কইপাড়া গ্রামে।

আহতরা হলেন প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার  দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নে গোধড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহরিয়ার যশোরে এসকেএফ কোম্পানির চাকরি করতেন ঈদের ছুটিতে তার বগুড়া বাড়িতে যাওয়ার পথে লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লাগলে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় ৪ জন কে  উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করে। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার ড্রাইভার কে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বপনাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।